1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টা,থানায় মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডাসারে ৩ বছরের শিশু ধর্ষণের চেষ্টা,থানায় মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

এমদাদুল হক কাজল,নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসারে-(৩) বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।

এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদিকে আসামি পক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ওই শিশুর পরিবার। অপরদিকে আসামি ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ভূক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা যায়,ওই শিশু তাদের নিজ বাড়ির পাসে কয়েকজন শিশুদের সাথে খেলা করছিল। এ সময় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আজগর তালুকদারের ছেলে আরাফাত তালুকদার ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

পরে শিশুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট আরাফাত পালিয়ে যায়। এ ঘটনায় আরাফাতকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।

মামলার বাদী ওই শিশু সন্তানের পিতা কান্না জরিত কণ্ঠে বলেন, ‘লম্পট আরাফাতকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি। তাই আমাদের এখন হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। আমরা ওর বিচার চাই। অভিযুক্ত আরাফাতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া নাই

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, ‘শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com