1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৮ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

ডাসারে ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৮

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ- মাদারীপুরের ডাসারে ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ মে) সকালে ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ এর টানানো ফেস্টুন ছিড়ে ফেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

এ সময় দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের হামলায় মাসুম শরিফ(৪০), শাহাদাত শরিফ(৩৮), মোঃ নয়ন শরিফ,টুম্পা বেগম, মারিয়া,,সোহান শরিফ, মাসুদ মাতুব্বর,সুজন মাতুব্বর,আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে নব নির্বাচিত ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ বলেন, আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরে এলাকায় দলীয় ব্যানার ফেস্টুন লাগালে
ফেস্টুন গুলি ছিড়েফেলে।

ফেস্টুন ছেড়া নিয়ে প্রতিবাদ করায় আমাদের উপর হামলা চালায় এবং তারা আমাদের বাড়ি ঘর ভাংচুর করে ঘর থেকে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান সবুজ কাজী সাংবাদিকদের বলেন,ফেস্টুন ছেড়া নিয়ে এদের নিজ দলের মধ্যে ঝগড়া হয়, সেখানে মাসুদ মাতুব্বর ও সুজন মাতুব্বর গিয়ে বলে,আপনারা নিজেরা নিজেরা ঝগড়া কইরেন না, আগে খবর নিয়ে দেখেন, কে ছিড়ছে। একথা বলার সাথে সাথে মাসুদ মাতুব্বর ক্ষিপ্ত হয়ে সুজন মাতুব্বরকে মারধর করে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতে-শামুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে আমরা ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি,এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com