1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে প্রতারণা করে ফুফুর জমি লিখে নিলেন ভাতিজা"প্রতিবাদে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৩|
সংবাদ শিরোনামঃ
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ডাসারে প্রতারণা করে ফুফুর জমি লিখে নিলেন ভাতিজা”প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-  

মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ৬২ নং পশ্চিম বালিগ্রাম মৌজায় ফুফুর থেকে ১ শতাংশ জমি দানপত্র দলিল নেওয়ার কথা বলে ২৬.৩৫ শতাংশ বাড়ির জমি প্রতারনা করে রেজিঃ দলিল করে নেওয়ার অভিযোগ ভাতিজা ইউসুফ সহ চার ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগ খবিরন নেছা (৬৫) গত (৪সেপ্টেম্বর) ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, আমি একজন অশিক্ষিত বয়স্ক সহজ-সরল মানুষ,আমার সঙ্গে প্রতারণা করে আমার ভাইয়ের ছেলে ১/বিবাদী ইউসুফ চৌকিদার আমার কাছে বসত ঘর তোলার জন্য বাড়িদিয়ে ১ শতাংশ দাবী করেন,আমি মায়ায় পরে সরল মনে তাদের কথায় রাজি হয়ে গত ২৯/০৭/২০১৯ ইং সালে ১শতাংশ জমি রেজিঃকৃত হেবাবিল এওয়আজ দলিল করে দেই,

তিনি আরো বলেন, আমার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আমার ভাইয়ের ছেলে ১/ইউসুফ চৌকিদার ২/ইউনুস আলী চৌকিদার ৩/মোঃ হেমায়েত হোসেন ৪/মোঃ এনায়েত হোসেন সর্ব পিতা মৃত্যু আব্দুল মান্নান চৌকিদার সাং পশ্চিম বালিগ্রাম উপজেলা ডাসার জেলা মাদারীপুর এর বিরুদ্ধে বিজ্ঞ কালকিনি সহকারী জজ আদালত মাদারীপুরে একটি মামলা দায়ের করেছি,যাহার দেওয়ানী মামলা নং ৩০০/২০২৩ তারিখ- ২২/০৮/২০২৩ ইং

এবিষয়ে ভুক্তভোগী খবিরন নেছার ছেলে মোঃ রুবায়েত বেপারী বলেন, আমার মা খবিরন নেছা একজন অশিক্ষিত বয়স্ক সহজ সরল মানুষ, আমার মামাতো ভাইয়েরা মায়ের কাছে বসত ঘর তোলার জন্য বাড়ি দিয়ে ১ শতাংশ জমি দাবী করেন, আমার মা মায়ায় পরে সরল বিশ্বাসে রাজি হয়ে, মাদারীপুর জেলার সাবেক কালকিনি উপজেলা বর্তমান ডাসার উপজেলাধীন বালিগ্রাম ইউনিয়নের ৬২ নং পশ্চিম বালিগ্রাম মৌজার বি আর এস ৭৭ নং খতিয়ানে ৪৩ শতাংশ জমির মধ্যে ১০.৭৫ শতাংশ বি,আর এস ১৳৫ নং খতিয়ানে ৬১ শতাংশের মধ্যে ১৫.২৫ শতাংশ বি আর এস ৩৯৬ নং খতিয়ানে ৭০ শতাংশ ভূমির মধ্যে ৩.৮৫ ভূমিতে বাদী খবিরন নেছা সত্যবান দখলে রয়েছে।

তিনি আরো বলেন, আমার মায়ের সরলতার সুযোগে ১-৪ বিবাদীগন প্রতারনা করে অসৎ উদ্দেশ্যে লিপ্ত হয়ে বি আর এস ৩৯৬ নং খতিয়ানের ৩৯৫ নং লাগে বাদী বি আর এস ৩৯৬ নং খতিয়ানে তার প্রআপ্য ভূমির মধ্যে ০১ শতাংশ জমি ১-৪ নং বিবাদীগনদের বসতবাড়ি সুবিধার জন্য দান করার সুজুগে গত ২৯/০৭/২০১৯ ইং সালে ৩৩৪৪ নং হেবাবিল দলিলে বাদীর পৈত্রিক সূত্রে ২৬.৩৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেয়। এঘটনা জানাজানি হলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মিমাংসা করে উক্ত জমি ফেরত দিবে বলে স্বীকার করে ও এ পর্যন্ত জমি ফেরত দেয় নাই।

আমার মায়ের পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আমার মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন।আমরা এই প্রতারকদের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com