1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে প্রতিবন্ধীর মুদি দোকান আগুনে পুড়ে ছাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

ডাসারে প্রতিবন্ধীর মুদি দোকান আগুনে পুড়ে ছাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের ডাসারে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের একমাত্র উপার্জন ও বেঁচে থাকার শেষ সম্বল ছিল একটি মুদি দোকান তাও আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় হতাশ হয়ে পরেছেন সৈয়দ কাঞ্চন।

রবিবার (১১ফেব্রুয়ারি) ২০২৪ ইং তারিখ রাত্র অনু ১১ ঘটিকার দিকে উপজেলার দক্ষিণ ডাসার এলাকার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ডাসার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থানে আসতে আসতে দোকানটি আগুনে পুড়ে শেষ হয়ে যায়।এতে দোকানের তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের কাছে জানা যায়,প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন ওই মুদি দোকানটির ব্যাবসা করে তার দুই মেয়ে স্ত্রীসহ চারজনের সংসার চালাতেন।দোকানটি আগুনে পুড়িয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

স্বজনরা জানান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ী এলাকার সৈয়দ সোমেদ আলীর ছেলে।

এবিষয়ে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন মানুষিক ভাবে হতাশ হয়ে কান্না জড়িত কন্ঠে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি কে জানান,আমি ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই দোকানটি করেছিলাম।এই দোকানের ব্যবসা দিয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চালিয়েছি।এখন আমি স্ত্রী সন্তানদের নিয়ে কি ভাবে বাঁচবো।

তিনি আরো বলেন আমি প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যাই। যাওয়ার কিছুক্ষন পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে।এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।আমি এখন কি করে আমার পরিবার কে নিয়ে বাঁচবো।আমি সরকারের কাছে সহযোগিতা চাই।

এবিষয়ে ডাসার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন বলেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন এই দোকানটি দিয়ে ব্যাবসা করে লোনের কিস্তি পরিশোধ করতেন এবং তার পরিবারের জিবিকা উপার্জন করে সংসার পেতেছেন।তার সেই শেষ সম্বল টাও আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,আমি ইতিমধ্যে সৈয়দ কাঞ্চনের দেকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করছি।অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com