1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত

ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ-

মাদারীপুরের ডাসার উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বিনয় মণ্ডল, ইউপি নারী ও পুরুষ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অনধিক তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাম আদালত পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের একজন করে ইউপি সদস্য এবং স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তির প্রতিনিধি আদালতের সদস্য হিসেবে থাকেন।

তিনি বলেন, গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা। ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানা বা আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই এ সেবা সম্পর্কে জানতে পারেন এবং এর সুফল গ্রহণ করতে পারেন।

সভায় ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

তিনি বলেন, ভরণপোষণসহ বিভিন্ন ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তাই সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিষয়ে ধারণা দিতে হবে।

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে গ্রাম পুলিশদের প্রতিটি ওয়ার্ডের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

সভা শেষে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভার সভাপতি দুলাল তালুকদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com