1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:০৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ডাসারে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নবগ্রাম ও ডাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ শত মিটার জাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম ও ডাসার ইউনিয়নের বিভিন্ন খালে-বিলে স্থানীয় জেলেরা অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ,ইউপি চেয়ারম্যান,আনসার ও গ্রাম পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

এ জাল গুলুতে ছোট বড় মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণি একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশা থেকে সবধরনের মাছসহ সকল জলজ প্রাণি বিলুপ্ত হয়ে যেতে বসেছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল-আরেফীন বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যহাত রাখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com