1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩রা নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর আত্মার মাগফিরাত কামনা করে মাজার চত্বরে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খমত। সকাল ১০টা নগর ভবন চত্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। কালোব্যাজ ধারণ এবং নগর ভবন থেকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর মাজার পর্যন্ত শোক র‌্যালি করা হবে।

এরপর শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় নগর ভবনের বঙ্গবন্ধু কর্নারে আর্ট ক্যাম্প উদ্বোধন ও চিত্র প্রদর্শন। বাদ জুম্মা সোনাদিঘী জামে মসজিদসহ কর্পোরেশনের সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া, সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা। বাদ জুম্মা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হবে।

নগর ভবনে ড্রপডাউন ব্যানার প্রদর্শন ও সামনে কালো পতাকা উত্তোলন এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং ৪০টি কাউন্সিলর কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ শোক সম্বলিত ব্যানার প্রদর্শন ও কালো পতাকা উত্তোলন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগর ভবন প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন। এছাড়া নগরীর সাহেব বাজারজিরো পয়েন্ট, নিউমার্কেট প্রজাপতি, গনকপাড়া মোড়ে শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান এঁর বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া আগামী ৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিটি হাসপাতালে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপন কর্মসূচি এবং মাক্স বিতরণ এবং সকাল ১১টায় নগর ভবনের এ্যানেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই রকম আরোও খবর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com