1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়....এম. জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়….এম. জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়। এই হিংসা শেখ হাসিনা ভুলতে পারে না। এই আক্রোশ শেখ হাসিনা ভুলতে পারেনা। এই বিদ্বেষ শেখ হাসিনা ভুলতে পারে না। সেই কারণেই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বিএনপি’র বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে। আর এখন  তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত করছে। শেখ হাসিনা, তার আওয়ামীলী চক্র, তাদের দোসর ও দেশি-বিদেশী মিত্ররা মিলে অব্যাহত ভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও  মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার বাদ আছর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। বাদ আছর শুরু হয়ে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত চলে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানটি। দুই উপজেলার ৫ হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এম. জহির উদ্দিন স্বপন আরো বলেন, প্রতিদিন টেলিভিশনে শেখ হাসিনা বিষোদগার করত, কখনো শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশালীন, অরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিনের মত নিরবে নিভৃতে এই অত্যানচার নির্যাতন অপবাদ বুকে গোপন করে রেখেছিলেন। কখনোই কোন অশ্লীল কথা বলেন নাই, কখনো কোন অশালীন কথা বলেন নাই, কখনোই কোন আক্রোশ, বিদ্বেষ, প্রতিহিংসা ছাড়ান নাই। সমস্ত বিচারের ভার তিনি আল্লাহর উপর দিয়ে রেখেছিলেন। আর জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন অব্যাহতভাবে। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তার প্রতি সম্মান দেখাচ্ছে।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দুই উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,  গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো্ঃ ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com