1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিক নানা আয়োজনের মাধ্যমে পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৬|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিক নানা আয়োজনের মাধ্যমে পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক,নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ উপলক্ষে কোরআন খতম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়। এ দিন জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শহরের মাছিমদিয়ায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় তার রুহের মাগফেরাত কামনা করে দেওয়া হয় কোরআন খতম।

এছাড়া সকাল সাড়ে ৮টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একই দিন সকাল ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও পুরস্কার বিতরণী এবং পটগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, এস এম সুলতান চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও সুলতান প্রেমীরা। জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান বলেন, মাটি ও মানুষের শিল্পী এসএম সুলতান আমাদের গর্ব। তিনি শিল্পকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার চিত্রকর্মে গ্রাম-বাংলার চিত্র ফুটে উঠেছে। সুলতানের চিত্রকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেও আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com