1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুর-২ আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এসি মিজান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

চাঁদপুর-২ আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এসি মিজান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুর রহমান শিমুল ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী।
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান।

এ সময় মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান, সেলিম রেজা মোহন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মল্লিক, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা সজীব প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস ছাত্তার খোকনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এসি মিজান।পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com