1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী নৌকা পাওয়া আমিনপুর নতুন বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩১|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী নৌকা পাওয়া আমিনপুর নতুন বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের নতুনবাজারের দলীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে অংশগ্রহন করেন।

রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগের ১২জন মনোনয়ন সংগ্রহ করেন, মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের দলী ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন।

চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন ফরাজিকান্দী ১ নং আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি আমিনপুর ইসলামিয়া মার্কেট নতুন বাজার আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

উপজেলা ছাত্রলীগ এর সাবেক যগ্ম আহবায়ক এম নোমান দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফরাজিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার ও উপজেলা যুবলীগ এর সদস্য বাবু সরকার, সিঙ্গাপুর ছাত্রলীগ এর সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাজাহান ঢালী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মোল্লা, মান্নান মোল্লা, ১ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারন সম্পাদক সাইজুদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রূপকার। দুই দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন।

তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁরা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে মিষ্টি বিতরণ ও মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করে আনন্দ মিছিলটি শেষ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com