1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় যত্রতত্র পার্কিং ও অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

রুটে পারমিট বিহীন ঢাকার একটি লোকাল বাস সড়ক দখল করে অবৈধ পার্কিং করায় এর ড্রাইভার লাইসেন্স বিহীন ড্রাইভারকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০,০০০(বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং পৌরসভার সহায়তায় অবৈধ দখল করা ছোট দোকানগুলো ভেঙে ফেলা এবং রাস্তা দখল করে থাকা কিছু অটো ভ্যান জব্দ করে পৌরসভায় প্রেরণ করা হয়। এছাড়া রাস্তার উপর ফল রেখে পলায়ন করা ফল জ্বব্দ করে এতিমখানায় প্রেরণ করা হয়।

মাহিলাড়া এলাকায় মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করে ২ জনক আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী একজনকে ০৩(তিন) মাসের কারাদণ্ড ও অপর একজন কে ০৭(সাত) দিনের কারাদণ্ড ও ১০,০০০(টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

পরিবেশ ও ভোক্তার অধিকার রক্ষায় বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে ৫,০০০(পাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com