1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক  প্রতিযোগিতার ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী শিশু একাডেমী’র  প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বাবু মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা গৌরনদী  শিশু একাডেমির উদ্যোগে ১৯ জুন শুক্রবার সকালে গৌরনদী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

গৌরনদী শিশু একাডেমীর পরিচালক বাবুল সোমের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিন মোল্লা, মানবাধিকার কর্মি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন,সাংস্কৃতিক  ব্যক্তিত্ব সাংবাদিক পলাশ তালুকদার,বিচারক ও মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিন্নাত জাহান খান, বিচারক ডলি বনিক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব  রাজারাম সাহা। অনুষ্ঠানে শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পী নাট্যকার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২য় রাউন্ড রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা ৬ টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজকরা জানান আগামী শুক্রবার ৩য় রাউন্ডে নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com