1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:২২|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গৌরনদী মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোটার,এ,এস,মামুন

মহান মুক্তিযুদ্ধে গৌরনদী মুক্ত দিবস ২২ ডিসেম্বর ১৯৭১ উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন- বীর মুক্তিযোদ্ধৃারা আমাদের গর্ব, তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। তাদের সম্মান রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদেরকে গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, বাক স্বাধীনতার জন্য,

আমাদের নাগরিক অধিকারের জন্য, সামাজিক অধিকারের জন্য প্রাণ দিতে হয়।

এই গৌরনদীকে মুক্তিযোদ্ধারাই স্বাধীন করেছেন। অথচ সেই স্বাধীন বাংলাদেশেই গত ১৭ বছরে আমিসহ আমার সহকর্মীরা এলাকাতেই আসতে পারি নাই, বাড়ি-ঘরে থাকতে পারি নাই।

শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে।

আমি নিজে এই আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছি, অসংখ্য বার জেল খেটেছি।গৌরনদী বাসষ্ট্যান্ড অডিটরিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ৭১ সালের ২৩ মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্থানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্থানের তৎকালীন শাসকগোষ্ঠীর সঙ্গে দেন দরবার করেছিল।

তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই। ২৫ মার্চ রাতের অন্ধকারে পাক বাহিনীর সদস্যরা হায়নার মত আমাদের উপর ঝাপিয়ে পড়েছিল।

এই বলে তিনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানকে যারা অপমান-অসম্মান

করেছে ৫ আগষ্টের পর আমরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামত করার ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেছেন।

জনগনের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য।

সমাবেশের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল,

অাগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কবির হোসেন তালুকদার, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,

অাগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাফিজুল ইসলাম,

গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী বিএনপির যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু,

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ মিঞা,গৌরনদী বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সাইয়্যেদুল আলম খান সেন্টু।

এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, সালাম খান, মনসুর আহাম্মেদ,

ইসাহাক সন্যামাত, জাতীয়ততাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বরিশাল জেলা সভাপতি মো. জাবির হোসেন জুয়েল-প্রমুখ। সমাবেশে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি – পেশার মানুষ উপস্থিত হয়ে আয়োজন কে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জাকির হোসেন রাজা,শামীম খলিফা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com