
আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও পরিষদের বিভিন্ন বিষয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, মোঃ ইমতিয়াজ মাহমুদ জুয়েল, পরিচালক (যুগ্মসচিব), স্থানীয় সরকার, বরিশাল বিভাগ, বরিশাল, জনাব নাঈমা খন্দকার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বরিশাল বিভাগ, বরিশাল,
জনাব মোঃ নাকিব হাসান তরফদার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বরিশাল জেলা,
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম।
পরিদর্শনকালে কর্মকর্তারা বার্থী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।