1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকি বন্দরে মানবাধিকার সুরক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে ‘টরকি হিউম্যান রাইটস’ নামে নতুন একটি মানবাধিকার সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাবুব শরীফ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়।গভর্নিং কমিটি সভাপতি তারিকুল ইসলাম কাফী, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, টরকী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি।

উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com