1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৩৯|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

গৌরনদীতে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম : থানায় অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ধানের ক্ষেতে হাঁস গিয়ে পাকা আমন ধান বিনষ্ট করার প্রতিবাদ করায় হাঁসের মালিক কামাল সরদার ধান ক্ষেতের মালিক ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর অবস্থায় আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে ওইদিন সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ সাকোকাঠী গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা মৃত লতিফ সরদারের ছেলে গাছ ব্যবসায়ী নাসির সরদারের (৫০) স্ত্রী বেবী বেগম বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ করে বলেন-প্রতিবেশী আনিসুর রহমানের ছেলে কামাল সরদারের কয়েকটি হাঁস তাদের জমিতে এসে পাকা আমন ধান বিনষ্ট করছিলো। তিনি কামালের স্ত্রীকে কয়েকটি দিন হাঁস বেঁধে রাখার অনুরোধ করায় তারা ক্ষিপ্ত হয়। এনিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়।

তিনি আরও বলেন-এ ঘটনার জেরধরে কামাল সরদার তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে। এসময় তার স্বামী নাসির সরদার প্রতিবাদ করায় তাকে কামাল সরদার লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় স্বামী নাসির সরদারকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও (বেবী বেগম) পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে মুমূর্ষ অবস্থায় নাসির সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কামাল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-বেবী বেগমের লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com