1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল

গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-

মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের মানবিক, সামাজিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সহসভাপতি মহিত শরীফ, কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহসম্পাদক আবদুছ ছালেক মামুন ও প্রচার সম্পাদক মো. পলাশ তালুকদার।

এ ছাড়া নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি মানবিক মূল্যবোধ বিকাশ এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির উদ্যোগে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com