1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মো. ইব্রাহিম। তিনি বলেন, “বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সামাজিক ব্যাধি নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তাসলিমা পারভিন।

এ সময় আরও বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান, এ.এস. মামুন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক মাওলানা মো. গিয়াস উদ্দিন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র ও ভবরঞ্জন হাজরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মানবপাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com