1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল

গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে।

মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে।

সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো।

মাদরাসার একাধিক ছাত্ররা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদরাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদরাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com