1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৮|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- টাকা চাওয়ার অপরাধে নব্বইয়োর্ধ বৃদ্ধা মমতাজ বেগমকে বাজারের মধ্যে বসে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার ওপর ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠী গ্রামের মৃত মতিন সিকদারের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার ক্রয়ের জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম। টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল।আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এঘটনার তিনি বিচার দাবী করেন।

গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের সদস্য মো. শিপন হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে নির্যাতিতা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধাকে সবরকমের সহায়তা প্রদান করা হবে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com