1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্র্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী

গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্র্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র্র্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

‎‎”অভয় আশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ‎র্র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ । ‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গঠন এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য আইন বাস্তবায়ন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। ‎সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গৌরনদী উপজেলার বেশ কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন “মৎস্য সম্পদ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। অভয়াশ্রম গঠন, পোনা অবমুক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। মৎস্যচাষিকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে।”‎সারা দেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এরই অংশ হিসেবে গৌরনদী উপজেলার এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com