1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুর সিটির প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জায়েদা খাতুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

গাজীপুর সিটির প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জায়েদা খাতুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব নিয়েছেন মা জায়েদা খাতুন। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে তিনি আজ সোমবার (১১ সেপ্টেম্বর) তার কার্যকাল শুরু করেছেন।

জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে বর্ণিল করে সাজানো হয়। এ উপলক্ষে নগর ভবন আলোকসজ্জাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়।

সোমবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নেন তিনি। এর আগে সকাল থেকে নগরীর ৫৭ টি ওয়ার্ড থেকে কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন যানবাহনে বাদ্যযন্ত্র বাজিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে উপস্থিত হতে থাকেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। আগের দিন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিউল আজমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।অভিষেক অনুষ্ঠানকে ঘিরে সকাল ৯টার পর থেকেই সিটি কর্পোরেশন এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। কয়েকশ নেতাকর্মী সমর্থকরা বাদ্য বাজিয়ে নেচে গেয়ে উল্লাস করতে থাকেন। এক পর্যায়ে পুরো এলাকা লোকারণ্যে পরিণত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নবনির্বাচিত কাউন্সিলররা।

অভিষেক অনুষ্ঠানে জায়েদা খাতুন বলেন, ‘আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দেবো।

অনুষ্ঠানে প্রধান আলোচক জাহাঙ্গীর আলম বলেন, আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা-ও বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন। এরপর জায়েদা খতুন নগর ভবনে গিয়ে চেয়ারে বসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com