1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার বড়নাল গ্রামে থেকে চুরি হওয়া গরু উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৩২|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

কালিয়ার বড়নাল গ্রামে থেকে চুরি হওয়া গরু উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামে সোমবার রাতে সংঘটিত চুরির ঘটনায়  ১ মালিকের ৫টি গরু লুট হয়। গরু গুলোর মালিক পারখালি গ্রামের হাজি সারোয়ার ফকির অভিযোগ করে বলেন, তাদের বাড়ি থেকে রাতের অন্ধকারে  গরু গুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে, বুধবার সকাল ১১টায় নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাড়ির যৌথ অভিযানে ৩টি গরু উদ্ধার করে  প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগী হাজি সারোয়ার ফকির জানান, সোমবার রাতে পার্শ্ববর্তী গ্রামে কৃষক হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়, কিন্তু তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর ছেলেরা বাড়িতে ছিলেন না। তাঁর পুত্রবধু সালেহা বেগম বলেন, “আমরা খুঁজতে খুঁজতে বড়নাল গ্রামে এসে গরুগুলো খুঁজে পাই, পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে গরুগুলো উদ্ধার করে।”

অভিযুক্ত গরু ব্যবসায়ী কালু সরদারের স্ত্রী জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না, আমার স্বামী গরুর ব্যবসা করেন । সকালে ঘুম থেকে উঠে আমি এই গরু গুলোকে গোয়ালে দেখতে পায়।

মেজবা মোল্যার স্ত্রী হালিমা বলেন, গত সোমবার রাতে স্থানীয় মিলু মল্লিকের ছেলে রাব্বি মল্লিক গভীর রাতে আমার স্বামীর কাছে এসে গরু বিক্রির প্রস্তাব দেয় । প্রাথমিক ভাবে মেজবাহ মোল্যা গরু কিনতে অস্বকৃতি জানালে রাব্বি মল্লিক আসস্থ করে বলে , কিছু বললে  আমার নাম বলবেন কোন সমস্যা হবে না, গরু বিক্রেতা রাব্বির আশ্বস্ততায়  দর দাম করে আমার স্বামী গরুটি কিনে রাখেন । এ বিষয়ে আমি আর কিছুই জানি না।

এ ঘটনায় বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম জানান, “আইনের উর্ধে কেউ নয়। অপরাধী যেই হোক না কেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”

স্হানীয় সূত্রে জানা যায় গরুর খাওয়ার পর বিক্রেতা রাব্বি মল্লিক কলাবাড়ীয়া ইউনিয়নের বেলে ডাঙ্গা গ্রামের সদ্য প্রতিপক্ষের আঘাতে নিহত ইউসুফ মোল্লার ভগ্নিপতি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, “খবর পেয়ে কালিয়া সার্কেল অফিসার রবিন হালদারের নির্দেশে নড়াগাতী থানা পুলিশ ও বড়নাল পুলিশ ফাড়ির একটি যৌথ দল গরুগুলো উদ্ধার করেছে। যদিও ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেননি, তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com