1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায ড্রাগন চাষ,চাষী কলেজ শিক্ষক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:২২|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

কালিয়ায ড্রাগন চাষ,চাষী কলেজ শিক্ষক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল)প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে নবগঙ্গা নদীর পাড়ে পরেত্যক্ত ইটভাটার মধ্যে ২৩ একর জমিতে গড়ে তোলা হয়েছে ড্রাগন বাগান। বর্তমানে ১৩ হাজার ৭শ ৫০টি পিলারে শোভা পাচ্ছে ৫৬ হাজার সবুজ ড্রাগন গাছ। কালিয়ার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোরফুদুল হাসান পলাশ তার দুই ভাইয়ের সহযোগিতায় ২০২২ সালের জানুয়ারীতে শুরু করেন ড্রাগন বাগানের কাজ। বর্তমানে এখানে ১৫জন শ্রমিক কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, নবগঙ্গা নদীর পাড়ে দুলছে ড্রাগন চারা। রেড ভেলভেট,আমেরিকান বিউটি, ইসরাইল ইভলো, ভিয়েতনাম রেড, ভিয়েতনাম হোয়াইট, পলোরা জাতের
ড্রাগন গাছ বেড়ে উঠছে। খুলনা বিভাগের বড় বাগান দাবী করে বছরে আড়াই কাটি টাকা আয়ের লক্ষ জানিয়ে কলেজ শিক্ষক মোরফুদুল হাসান পলাশ বলেন, শিক্ষক হিসাবে ইট ভাটার কারণে পরিবেশের ক্ষতি হবে এটা আমার পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। তাই কৃষি বিভাগের
সহযোগিতায় গড়ে তুলি এই ড্রাগন বাগান। এ বছর ইতিমধ্যে ৮০ লক্ষ টাকার ফল বিক্রি করেছি।

আগামীতে এটা কয়েকগুণ বাড়বে বলে আশা করি। এলাকার অনেকেই এখান থেকে চারা নিয়ে ছোট ছোট বাগান করছে। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ফল সংগ্রহ করা যায়।ফলের আকার ভেদে প্রতি কজি ১৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়।এ ব্যাপারে মাউলি ইউনিয়নের দায়িত্বে থাকা কালিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ মাহামুদ বলেন, পলাশ স্যারের বাগানে কালিয়া কৃষি অফিসের পক্ষ থেকে
আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।অল্প সময়ে বাগানে ফল আসা শুরু করে, তাই এটি লাভজনক চাষ।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদদফরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় ৩৬ একর জমিতে ছোট-বড় ১৩টি ড্রাগন বাগান রয়েছে। তবে পরিবেশের কথা ভেবে ইটভাটা ভেঙ্গে কলেজ শিক্ষক যে মহৎ উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসার দাবিদার। এজন্য পুষ্টি, স্বাস্থ্য ও
আর্থিক লাভবান এবং নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এ ব্যাপারে নড়াইল কৃষি বিভাগ সবরকমের সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com