1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন

রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

নতুন দিন নতুন স্বপ্ন নতুন উদ্যমে জেগে উঠার প্রত্যায় নিয়ে সারাদেশে মতো বাগেরহাটের রামপালে শুভ নববর্ষ ১৪৩৩ নতুন দিনকে বরণ করা হয়েছে।

১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে উপজেলা পরিষদ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকল মেলার আয়োজন করা হয়।

বাংলা বর্ষবরণ এর অংশ হিসেবে বছরের প্রথম দিনকে আনন্দময় করতে এবং বাঙ্গালি জাতির সংস্কৃতি পান্তা, ইলিশ ও আলু ভর্তার আয়োজন করা হয় পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রীত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নৃত্য, কবিতা আবৃত্তি,ও গান

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি(তদন্ত) সুব্রত বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আল আমিন, মাকসুদুল রহমান পিয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলি, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,জি এম সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনায় কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অভিবাবক ও দর্শনার্থী সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি উপজেলা বাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন আজ একটি বছরের শুরু হলো নতুন দিনে এই প্রতিজ্ঞা করি যে আমরা সবাই সুখে শান্তিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বসবাস করবো সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ রামপাল গড়ে তুলবো সেই সাথে পুরাতন সকল ভুল ,ক্রোধ, প্রতিহিংসা, ভুলে গিয়ে নতুন করে ভালোবাসা দিয়ে এ শান্তি পুর্ণসমাজ গড়ে তুলবো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, অনুষ্ঠান শেষে লোকোজ মেলাটি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com