1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ

কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফসিয়ার রহমান এবং আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন।

আলোচনা সভায় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকার ওপর একটি বিষয়ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আগামী প্রজন্মের নারী ও শিশুদের অধিকার সম্পর্কে সচেতন ও সক্ষম করে তুলতে তাদের শিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com