1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় নড়াগাতীতে জমির সীমানা বিরোধে রক্তপাত ধারালো অস্ত্রের হামলায় যুবক নিহত, আহত বাবা-ভাইসহ অন্তত চারজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:০১|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কালিয়ায় নড়াগাতীতে জমির সীমানা বিরোধে রক্তপাত ধারালো অস্ত্রের হামলায় যুবক নিহত, আহত বাবা-ভাইসহ অন্তত চারজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খামার গ্রামে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় ইউসুফ মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার পিতা ও ভাইসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ মোল্লা খামার গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বালাউদ্দিন মোল্লার ছেলে আতাউর মোল্লা ও তার ভাইদের সঙ্গে ইউসুফ মোল্লার পরিবারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইউসুফ মোল্লা নিজের জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতাউর মোল্লা ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইউসুফ মোল্লার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে তার পিতা মনিরুজ্জামান রদি মোল্লা, ভাই হযরত আলী মোল্লাসহ আরও দুজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, ঘটনার একদিন আগেও একই প্রতিপক্ষ ইউসুফ মোল্লার ছোট ভাই মনিরুজ্জামান মোল্লা ও আব্দুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে। ধারাবাহিক এসব হামলার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে ইউসুফ মোল্লাকে।

নিহতের বোন আয়েশা খাতুন, মুরশিদা ও লাকি খানম বলেন, “একদিন আগে আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করা হয়। আজ আতাউর মোল্লা ও সিরাজ সোহদ্দীর নেতৃত্বে ১০–১৫ জন আমাদের বাবা ও ভাইদের ওপর হামলা চালিয়ে ইউসুফকে হত্যা করেছে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”ঘটনার পর খামার গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহিম বলেন, “জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।” তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com