1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় তীব্র শীতে গৃহপালিত প্রাণীতে রোগবালাই, হাঁস-মুরগির মড়কে সর্বশান্ত খামারি ও গৃহস্থরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কালিয়ায় তীব্র শীতে গৃহপালিত প্রাণীতে রোগবালাই, হাঁস-মুরগির মড়কে সর্বশান্ত খামারি ও গৃহস্থরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

কালিয়া উপজেলার নড়াগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে গৃহপালিত প্রাণীর মধ্যে ব্যাপক রোগবালাই দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঁস ও মুরগি। হঠাৎ করে কয়েকদিন ধরে হাঁস-মুরগির মড়ক শুরু হওয়ায় খামারি ও সাধারণ গৃহস্থ পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াগাতী ইউনিয়নের কলাবাড়িয়া, মাউলী, জয়নগর, খাশিয়াল, বাঐশোনা ও পহরডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় চলমান প্রচণ্ড শীতের কারণে হাঁস, মুরগি, গরু ও ছাগল সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা ও সময়মতো টিকার অভাবে অনেক ক্ষেত্রে এসব গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে। বিশেষ করে হাঁস-মুরগির মৃত্যুহার বেশি হওয়ায় ক্ষুদ্র খামারি ও দরিদ্র পরিবারগুলো তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে।

মূলশ্রী গ্রামের গৃহিণী লতা বেগম বলেন,“হঠাৎ শীত পড়ার পর থেকে আমার ২০টি মুরগির মধ্যে ১৫টিই মারা গেছে। একদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল। এই মুরগিগুলো ঘিরেই আমার অনেক স্বপ্ন ছিল, সব চুরমার হয়ে গেল।”

কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা আখের আলী জানান,“হাঁস-মুরগিই ছিল আমাদের বাড়তি আয়ের ভরসা। কয়েকদিনের মধ্যেই প্রায় সব মারা গেছে। আমরা এখন একেবারে সর্বশান্ত।”

এ বিষয়ে কালিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মোমিন বলেন,“শীতজনিত রোগে গৃহপালিত প্রাণী আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছি। খুব শিগগিরই আক্রান্ত এলাকায় ভেটেরিনারি টিম পাঠানো হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও টিকার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন,“ক্ষতিগ্রস্ত খামারি ও গৃহস্থদের জন্য দ্রুত সরকারি সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও টিকার ব্যবস্থা প্রয়োজন। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com