1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৩:১৫|
সংবাদ শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ মাদারীপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কালিয়ার পহরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,একাধিক দোকান ভস্মীভূত, ক্ষতি ১৫ লক্ষ টাকার বেশি মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাংগা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি,, নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত বিএনপি নেতা অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেনের মনোনয়ন পুনর্বিবেচনার আশা নড়াইল-১।জনগণের সমর্থন ও তৃণমূলের আস্থায় এগিয়ে ভোটের প্রস্তুতি আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কালকিনিতে (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম রিপন,মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিকেন্দ্রিকৃত পরীবিক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত, সোমবার ৩ নভেম্বর) সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রশিক্ষণের সভাপতিত্বে ছিলেন,গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল- আরেফিন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিয়মিত গ্রাম আদালতের নথীপত্রের হিসাব সহকারীগণ নথিপত্র হালনাগাদ রাখবেন। তিনি সকল চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানদের উদ্যোশে আরো বলেন,প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা কোন ভাবেই সালিশ করা যাবে না,কেননা সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই। এছাড়াও তিনি বলেন এখন থেকে নিয়মিত গ্রাম আদালতের ত্রৈ-মাসিক রিপোর্ট ইউনিয়ন পরিষদের স্মারক নাম্বার সহ পূরণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করবেন।

সেই ক্ষেত্রে এক কপি ত্রৈ-মাসিক রিপোর্ট জমা দিয়ে আরেক কপিতে উপজেলার সি এর সিল স্বাক্ষর নিয়ে রাখবেন, এতে মন্ত্রণালয় থেকে অডিট আসলে রিপোর্টের কপি দেখাতে পারেন।

তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে আরো বলেন এজলাসে বসে গ্রাম আদালতের শুনানি পরিচালনা করবেন। গ্রাম আদালতের প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সভা সেমিনারে গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সম্পর্কে সকলের মাঝে ধারণা দেওয়ার জন্য সকল অংশগ্রহণকারীদের পরামর্শ প্রদান করেন এবং ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা, আইন-শৃঙ্খলা সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করতে হবে।

এসময় জেলা সমন্বয়কারী মোঃ আলিউল হাসানাত খান,বক্তব্যে বলেন গ্রাম আদালতের আইন বিধি বিভিন্ন প্রক্রিয়া নিয়ে সকলের মাঝে ধারনা দেন এবং গ্রাম আদালত নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

এসভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অ-পারেটরগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com