1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী

কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

মোঃ সবুজ খান কালকিনি মাদারীপুরঃ-মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা এসকেন্দার খান(৫৮) নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামের নিহত এসকেন্দার খান(৫৮) এর সাথে তার ভাতিজা খলিল খা ও রিপন খা দের দীর্ঘদিন যাবৎ ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকালে বাড়ির পাশে এসকেন্দার খা কে একা পেয়ে কুপিয়ে জখম করে ভাতিজারা।পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

মৃত্যু এসকেন্দার আলী খান এর আপন ভাতিজা সোবহান খা বলেন,খলিল খা ও রিপন খা দের দীর্ঘদিন যাবৎ আমাদের ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে তারা আমার চাচাকে বাড়ির পাশে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।এসময় তারা আমার বাবা সেকেন্দার খা এর উপরও হামলা চালায়।আমরা জাতীয় নির্বাচনে নৌকার সমর্থক।তবে আমার চাচা ঈগল পাখির সমর্থক ছিল।

এ বিষয়ে লক্ষিপুর ইউনিয়ন চেয়ারম্যান মৌসুমী হক বলেন,এটা কোন দলীয় মারামারি নয়।জমিজমা নিয়ে তাদের ভিতর বিরোধ ছিল।

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনো কোন পক্ষ হতে অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com