1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এক নববধুর আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত স্বামী  গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:১৮|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

এক নববধুর আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত স্বামী  গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক নববধু বোনের মৃত্যুর ঘটনায় ভাইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের খোকন খাঁ’র ছেলে নয়ন খাঁ- ২৩ এর সাথে গৌরনদী উপজেলার বাটাজোর লক্ষণকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মীম আক্তারের (১৮) সাথে গত ১৬ জুলাই সামাজিকভারে শরিয়া অনুযায়ি বিয়ে হয়।

বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী নয়ন খাঁ স্ত্রী মীম এর উপর অন্যান্য আসামীদের প্ররোচনায় শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলে। ওই নির্যাতনের ধারকবাহিকতায় রবিবার সকালে মোবাইল ব্যবহার নিয়ে পারিবারিক ঝামেলার কারণে স্বামী নয়ন খা স্ত্রী মীমকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে বলে। এর কিছুক্ষন পরেই বাড়ির রফিক শেখ এর টয়লেটে গিয়ে মীম নিজের গলার ওড়না দিয়ে টয়লেটের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীম এর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

স্বামী ও অন্যান্যদের প্ররোচনায় আত্মহত্যার ঘটনায় মীম এর ভাই আরিফ শেখ বাদী হয়ে অভিযুক্ত স্বামী নয়ন খাঁসহ চার জনকে আসামী করে রবিবার রাতে থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন, নং-৭ (১৭.৯.২৩)। ওই মামলায় রবিবার রাতে অভিযুক্ত স্বামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতারকৃত নয়ন খাঁকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com