1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে হত্যার উদ্দেশ্যে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত ও যখম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৫৪|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

উজিরপুরে হত্যার উদ্দেশ্যে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত ও যখম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১০১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় ব্রাহ্মণ সম্প্রদায়ের যুবতীকে বিয়ে করায় যুবকের উপর দফায় দফায় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রধান আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মামলা ও আহত সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার হারতা ৭নং ওয়ার্ডের মৃত চিত্তরঞ্জন বড়ালের ছেলে তুষার কান্তি বড়াল (৩২), কিছু দিন পূর্বে ব্রাহ্মণ সম্প্রদায়ের এক যুবতীকে বিয়ে করে ঢাকায় ছিলো। এরপর পূজা উদযাপন উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে।

২ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ৭ টার দিকে হারতা বাজারের সারা সু-স্টোরের সামনে ওই এলাকার মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে বরুন চক্রবর্তী (৪০), রনজিৎ চক্রবর্তীর ছেলে বিশ্বজিৎ চক্রবর্তী (২৫), প্রসেনজিৎ চক্রবর্তী টুকু (২৮), নিরঞ্জন চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী (৩০) মিলে তুষার কান্তি বড়ালকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে মাথায় উপর্যুপরি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ডাকচিৎকার করলে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। আহতকে উদ্ধার করে হারতা বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়ের ফার্মেসীতে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেও অতর্কিত হামলা চালায় ওই সন্ত্রাসীরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় দিন আহত তুষার কান্তি বড়াল বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এসআই তরুণ কুমার অভিযুক্ত প্রধান আসামি বরুন চক্রবর্তীকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করেন। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ওই হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com