1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে মামলা নিল পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৪৭|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে মামলা নিল পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে জোরকরে দোকান ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের ঘটনায় অবশেষে আদালতে নির্দেশে মামলা নিল পুলিশ। ঘটনা ধামাচাপা দেওয়া থেকে শুরু করে মামলা প্রত্যাহারের বিষয়ে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সহ স্থানীয় এক শিল্পপতির বিরুদ্ধে। কৃষক লীগের ওই নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদীসহ ভুক্তভোগী পরিবারটি। পুলিশ আদালতের নির্দেশে মামলাটি রুজু করলেও ধর্ষিতাসহ পরিবারটি নিরাপত্তার কোন দায়িত্ব নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ২৯ জুলাই বিকেল ৪ টার দিকে স্কুলছাত্রী পশ্চিম জয়শ্রী গ্রামের আকবর আলী বিশ্বাসের পুত্র ইমরান হোসেন (২৪) এর দোকানের কাছে গেলে ওই স্কুল ছাত্রীকে জোর করে দোকান ঘরে ঢুকে দোকানের দরজা বন্ধ করে ধর্ষণ করে।

বিষয়টি ধর্ষিতা স্কুলছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর মা থানায় অভিযোগ করলে, বিষয়টি দৃষ্টিগোচর হয় উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও প্রভাবশালী চাতাল ব্যবসায়ী মোঃ ইসাহাক হাওলাদারের,তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কয়েক লাখ টাকার অর্থ বাণিজ্য করেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়। ধর্ষিতার নানী ও ওই পরিবারে একাধিক সদস্য জানান ঐ কৃষক লীগের নেতা মোঃ ইসাহাক হাওলাদার মামলা তুলে নিতে ধর্ষিতার পিতাকে জয়শ্রী জয় রাইস মিলের অফিস ঘরে শিল্পপতি আব্দুল মজিদ ভূইয়ার কাছে নিয়ে এসে ধর্ষিতার পিতাকে ১ লাখ টাকা নিয়ে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত দিয়ে দেন।

এই ঘটনার পর থেকে ধর্ষিতা সহ পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। আব্দুল মজিদ ভূইয়া বলেন আমার অফিসে বসে উভয় পক্ষ আপোষ মীমাংসা হয়েছে। এরপরে কি হয়েছে আমি জানিনা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান মামলাটি ২০ আগস্ট আদালতের নির্দেশে রেকর্ড করা হয়েছে। মামলায় ধর্ষকসহ ৩ জানতে আসামী করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। অপরদিকে ভুক্তভোগী পরিবারটি জানায়,পুলিশ কৃষক লীগ নেতা ও প্রভাবশালী প্রভাবে আসামীদের পক্ষ নিচ্ছেন এবং কৌশলে আসামি গ্রেফতার করছে না। কৃষক লীগের সহ-সভাপতি মোঃ ইসহাক হাওলাদার জানান, এ বিষয়ে আব্দুল মজিদ ভূঁইয়া তার রাইস মিল অফিসে আমাকে ডেকে উভয় পক্ষকে ধমক দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন, যেহেতু বিষয়টি তাদের গ্রামের এবং অর্থ লেনদেন ও মামলা প্রত্যাহারের বিষয়ে প্রত্যাহারের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের ঘটনায় আদালতে নির্দেশে মামলা দায়ের করা হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা অতি দ্রুত ধর্ষক কে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com