1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নার মা ও বাংলাদেশ জাকের পার্টির বরিশাল জেলা কমিটির সভানেত্রীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক ও রূপায়ণ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ, সদস্য সচিব সরদার মোহাম্মদ সোহেল, সাংবাদিক মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মীর শামীম, মো. নুরুল ইসলাম আসাদ, আহাদ সুমন, মো. সোহাগ হাওলাদার, আসাদুজ্জামান সোহাগ, এমদাদুল কাশেম সেন্টু, রফিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল খালেক, সেক্রেটারি খোকন সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম ও উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এবং উজিরপুর প্রেসক্লাব।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ছিলেন সৎ, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে উজিরপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

এদিকে নাজমুল হক মুন্নার মায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com