1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত হন।

এ সময় গুরুতর আহত হয় চালকসহ তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল শুক্রবার সকাল দশটায় উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে গৌরনদী থেকে বরিশালগামী সিএনজিকে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বরিশাল সদরের গোরস্থান রোডের মো. নুরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া রানা নিহত হন। এ সময় সিএনজি চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার ছেলে জাহিদুল ইসলাম পেদা (৪৫) ও বরিশাল সদর উপজেলার গোরস্তান রোডের সালমান হাওলাদারের ছেলে মোস্তফা (৩০)। তবে সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com