1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বিলুপ্তপ্রায় মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৪৫|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

উজিরপুরে বিলুপ্তপ্রায় মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামের বিভিন্ন বিল ও জলাশয়ে বিলুপ্ত প্রায় তিন প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

২৮ জুন শুক্রবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি অবৈধ জাল ব্যবহার কারীদের হুশিয়ারি দিয়ে বলেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জেল জরিমানা করা হবে। তিনি আরো বলেন দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে ও দেশীয় প্রজাতির মাছের বিকল্প নাই। ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় প্রজাতির মাছ চিনাতে হলে অবশ্যই দেশীয় প্রজাতির মাছকে রক্ষা করতে হবে। যারা অবৈধ জাল দিয়ে রেনু পোনা, জাটকা সহ ছোট ছোট মাছের পোনা নিধন করেন তারা সাবধান হোন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর এস,ডি এফ এর ক্লাস্টার অফিসার মোঃ রুস্তম আলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, পরমানন্দসাহা মৎস্য জীবি গ্রাম সংগঠনের সভাপতি আব্দুল মালেক ঢালী, সাকরাল মৎস্যজীবি গ্রাম সংগঠনের সভাপতি মোঃ শুক্কুর আলী, উজিরপুর উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মোঃ মোরশেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশের ২৬০ টি দেশীয় প্রজাতির মাছ রয়েছে, এর মধ্যে ৬৪ টি প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। তাই এ সকল বিলুপ্তপ্রায় মাছ কে জলাশয় ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কাজ করছে। তার ধারাবাহিকতায় বিলুপ্তপ্রায় দেশি শিং এবং মাগুর ও পাবদা মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় তিনি সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com