1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৪৬|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ হলরুমে শনিবার বিকেল (৫টার) সময় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরাদ সিকদারের সঞ্চাালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্য বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।যুবলীগের সাধারন সম্পাদক শহিদ তালুকদার উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা তাদের বক্তব্যে আগামী ২৯ মে আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধন্তের প্রার্থীর পক্ষে কাজ করে তাকে পূণরায় বিজয়ী করতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন- আওয়ামী লীগ কোন প্রার্থীকে দলীয় প্রতীক নৌকা মার্কা না দিলেও আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধন্তে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত আওয়ামী লীগের একক প্রার্থী। তাই তার বিজয় সুনিশ্চিত করতে হবে। ওই সভায় চেয়ারম্যান পদেপ্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ একাধিক পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com