1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষায় বসেছে ২২৫৬জন, অনুপস্থিত ৮জন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ। ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ

আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষায় বসেছে ২২৫৬জন, অনুপস্থিত ৮জন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বরিশাল শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৫ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করেছে ২ হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী। মোট অনুপস্থিত ছিল ৮জন। সংশ্লিষ্ঠ একজনে বলেন আগৈলঝাড়া উপজেলায় সাধারণ বোর্ডের আওতায় ৬টি কেন্দ্র, একটি কারিগরি কেন্দ্র এবং একটি মাদ্রাসা কেন্দ্রের অধীনে ২হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। অনুপস্থিত রয়েছে সাধারণ শাখায় ৭জন এবং মাদ্রসা বোর্ডে ১জনসহ মোট ৮জন।

সূত্র মতে, বরিশাল বোর্ডের অধীনে ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৭৩ জন, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৬৩জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৭জন, গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩১জন ও বাগধা মাধ্যমিক বিদ্যলয় কেন্দ্রে ৩১৩-জন। এরমধ্যে গৈলা কেন্দ্রে ৩জন, বারপাইকা কেন্দ্রে ১জন এবং বাগধা কেন্দ্রে ৩জনসহ ৬জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।এদিকে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

অনুপস্থিত ছিল ১জন। কারিগরি বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১১২জন শিক্ষার্থী।

উপজেলা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্রর সভাপতি ফারিহা তানজিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, আগৈলঝাড়া থানার (সেকেন্ড অফিসার) এস আই মোঃ মনিরুজ্জামান।

বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়া ও প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া বলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে সুন্দর ভাবে সবাই পরীক্ষা দিয়েছে সার্বিক পরিস্থিতি ভালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com