1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

এ,এস, মামুন, স্টাফ রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের ভেতরে রহস্যজনকভাবে তৈরি করা দুটি কবর নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সরেজমিনে তদন্ত করে কবর দুটি ভেঙে ফেলার ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বাড়ির বাসিন্দা সজীব বেপারী ও তাঁর মা শিউলি বেগমের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের কাছে সজীব বেপারী স্বীকার করেন, কবর দুটি তিনি নিজেই তৈরি করেছেন। পরে প্রশাসনের উপস্থিতিতে তিনি নিজ হাতে কবর দুটি ভেঙে ফেলেন। তবে কী কারণে তিনি বসতঘরের ভেতরে কবর দুটি তৈরি করেছিলেন, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রশাসনের কাছে মুচলেকাও দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক সালাম বেপারীর ছেলে সজীব বেপারী প্রায় ছয় মাস ধরে বাড়িতে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে। প্রতিদিন সেখানে গড়ে ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন বলে স্থানীয়দের দাবি।

পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়, প্রতি সোমবার সকাল ১০টায় একটি এবং রাত ১২টায় অন্য কবরটি জেগে ওঠে। ঘরের ভেতরে তৈরি করা কবর দুটিকে বড় পীর আবদুল কাদের জিলানী ও খাজা মঈনউদ্দীন চিশতির কবর বলে দাবি করা হচ্ছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কবর দুটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পাশাপাশি সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাও বেড়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল সাংবাদিকদের বলেন, সজীব বেপারী কবর দুটি নিজে তৈরি করার কথা স্বীকার করেছেন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর উপস্থিতিতে সজীব নিজেই কবর দুটি ভেঙে ফেলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com