1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান

অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গৌরনদীতে খাল দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান টরকী-বাশাইল খাল খননে সরকারি অনুমোদন, শিগগিরই শুরু হবে কাজ।

বরিশালের গৌরনদীতে জলাবদ্ধতা নিরসন, খালের নাব্যতা ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দর সংলগ্ন বাশাইল খালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের নির্দেশনা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে গৌরনদী পৌরসভা এ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে খালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং টরকী বন্দরের অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদে কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম বলেন, টরকী-বাশাইল খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং খালের নাব্যতা ফিরিয়ে আনতে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই খননকাজ শুরু করা হবে।

তিনি বলেন, শুধু সাময়িকভাবে খাল পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুব শরীফ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফী।

এ ছাড়া গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, টরকী-বাশাইল খাল পুনরুদ্ধার ও খনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমবে এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com