1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সুন্দর পৃথিবী ছেড়ে, একদিন চলে যেতে হবে’ চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৭|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

সুন্দর পৃথিবী ছেড়ে, একদিন চলে যেতে হবে’ চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ-

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ (৪ ডিসেম্বর)। হৃদয়ছোঁয়া সুর ও গানের মাধুর্যে সাধারণ মানুষের জীবনবোধ, প্রেম, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে অমর হয়ে আছেন তিনি।

তিনি গেয়েছেন—“যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…”

ঠিক তেমনি আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৫ সালের এই দিনে মায়ার পৃথিবী ছেড়ে পরলোকগমন করেন লোকগানের এই মহারথী। ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। তার দুই ছেলে কাজল ও বাদল অধিকারী বর্তমানে ভারতে বসবাস করছেন।

১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় সরকার। প্রকৃত নাম বিজয় অধিকারী। সুরের জাদু, গানের নেশা এবং লোকসংগীতে তন্ময়তায় তিনি ‘পাগল বিজয়’ নামে খ্যাতি অর্জন করেন। গীতিকার, সুরকার ও গায়ক—একাধারে তিন পরিচয়ে তিনি বাংলা লোকসংগীতকে দিয়েছেন অনন্য উচ্চতা। জীবদ্দশায় ১,৮০০-রও বেশি গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

স্ত্রী বীণাপাণির মৃত্যুসংবাদ গানের আসরেই তিনি গেয়েছিলেন—“পোষা পাখি উড়ে যাবে সজনী… একদিন ভাবি নাই মনে…”

মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সহিষ্ণুতার এক অসাধারণ দৃষ্টান্ত তার গান—“নবী নামের নৌকা গড় / আল্লাহ নামের পাল খাটাও…” “আল্লাহ রসূল বল মোমিন / এবার দূরে ফেলে মায়ার বোঝা…”

গ্রামবাংলার প্রেম-অভিমানও পেয়েছে শব্দ ও সুরের নতুন ব্যাখ্যা—“নক্সী কাঁথার মাঠেরে / সাজুর ব্যথায় আজো রে বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি…”

লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয় তাকে।

এদিকে, বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতা, বিকেল ৩টায় আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব আয়োজন করছে জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন।

বাংলার লোকগানের আকাশে চির আলোকিত একটি নাম—বিজয় সরকার। গানেই তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ, স্মৃতির পাতায়, মানুষের ভালোবাসায়—“চলে যাওয়ার পরেও…”।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com