
মোঃ হেমায়েত হোসেন খান, নিজেস্ব প্রতিবেদক প্রতিনিধিঃ-
মেহনতি মানুষের অধিকার আদায় ও শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন ‘শ্রমজীবী সংঘ’-এর ২০২৬ সালের জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সন্তান আমিনুল ইসলাম পাপন মুন্সী।
সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাবুল মোল্যা, নির্বাহী সভাপতি হয়েছেন রুবেল শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। এ ছাড়া উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন।
সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া এলাকার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান আমিনুল ইসলাম পাপন মুন্সী,তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ছাত্রজীবন থেকেই সামাজিক অসংগতি,বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছেন। এছাড়া তিনি বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা যায়।
পরবর্তী সময়ে শ্রমজীবী সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন পাপন মুন্সী। তিনি নিজেকে ‘শ্রমজীবী সংঘের একজন কমরেড’ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
পাপন মুন্সীর রাজনৈতিক ও সামাজিক দর্শনে অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। তাঁর দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং অর্থনৈতিক বৈষম্য ও শোষণ থেকে মুক্তির মাধ্যমেই মেহনতি মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে তার প্রকৃত উদ্দেশ্য।