1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সাত্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪৮|
সংবাদ শিরোনামঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সাত্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাইবোন দের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আব্দুস সাত্তার বলেন শারদীয় উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় সেটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শুভশক্তির আবির্ভাব ঘটিয়ে সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।

উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার হিন্দুধর্মের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক খোজ খবর নেন। সুষ্ঠ ভাবে আনন্দ মুখর পরিবেশে পূজা উদযাপন জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com