1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোনো সদস্য নিজস্ব বা ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেন না। তবে প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে কেউ অপপ্রচার চালালে সংশ্লিষ্ট আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া সংগঠনের সদস্যদের যেকোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কোনো সদস্য অযৌক্তিক হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সভায় সাংবাদিকতার মহান পেশার মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। কোনো সদস্য অন্যায়ের শিকার হলে সংগঠনের সকল সদস্য তার পাশে থেকে মোকাবিলা করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে কেউ যদি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন অথবা সাংবাদিক পরিচয়ের বাইরে অন্য কোনো পরিচয় ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি বা ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে তার দায়-দায়িত্ব প্রেসক্লাব বা রিপোর্টার্স ইউনিটি বহন করবে না এবং তাকে কোনো ধরনের সহযোগিতাও করা হবে না বলে সভায় জানানো হয়।

একই সঙ্গে সাংবাদিকতা না করেও শুধু পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে দূরে থাকার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com