1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:১৪|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামপালে ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কমিটি ভোটের মাধ্যমে গঠনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে রনসেন মোড়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। পরে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ফয়লা বাজারের সমাবেশে যোগদান করেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দীর্ঘদিন দেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার হরণ করছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। পতিত স্বৈরাচারের দোসররা এখন বিএনপির ঘাড়ে চাপতে চাচ্ছে। তারা বিএনপির কমিটিতে আসার জন্য নানান কৌশলে এগোচ্ছে। এতদিন যারা আওয়ামী দুঃশাসনের যাতাকলে পড়ে হামলা, মামলা ও কারাবরণ করেছেন তাদেরকেই কমিটিতে আনতে হবে। কোন আওয়ামী লীগের দোসরকে কমিটিতে জায়গা দেয়া হবেনা। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপির কর্মী সংগ্রহ করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আঃ ছত্তার, মিলন আকুঞ্জি, মঞ্জুর ফারাজি, রুহুল আমিন, আকবর হোসেন, ইসমাঈল মোল্লা খোকন, ফরিদ উদ্দীন, শেখ শারাফাত, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, রফিকুল ইসলাম, হিরক মনি টুলু, শহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সৈয়দ কুদরতি ইলাহি, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com