1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

রামপাল প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে সমজিৎ বালা (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সমজিৎ বালা উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ বালার ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫.০০ টার দিকে বড়নবাবপুর গ্রামের নিজের বসত ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার সময়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ছিল। তার পরিবারের লোকজন সমজিৎকে ফোনে না পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সমজিৎ কে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপাল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার ময়না তদন্তের ব্যবস্থা করে।

যুবকের আত্মহত্যার খবর জানতে পেরে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার সমজিৎ এর বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস এ প্রতিবেদককে জানান, গতকাল উজলকুড় ইউনিয়নের বড়নবাবপুর গ্রামের সমজিৎ বালা নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com