1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৫৮|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রামপালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে তামান্না বেগম (১৮) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

গৃহবধূ তামান্না বেগম উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের আলিমুন শেখের স্ত্রী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় দিকে তামান্না কালিকাপ্রসাদ গ্রামে তার শ্বশুর বাড়ি বসত ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, তামান্না ২০২৪ সালে এস, এস, সি পরিক্ষার্থী ছিল। সে পরিক্ষা জন্য সারাদিন টেনশন করতো। সেই জের ধরে মঙ্গলবার দুপুরে তামান্নার শ্বাশুড়ি তাকে গোসল করার জন্য ডাকাডাকি করতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে।

সে ঘরে গিয়ে দেখতে পায় তামান্না ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুঁলে আছে। এই দেখে সে চিৎকার চেচামেচি শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় তামান্নার দেহ ওড়না কেটে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস বলেন, আজ দুপুরে রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে তামান্না বেগম নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com