1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাত দলের হামলা,আহত ৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে”এমপি খোকন” বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাত দলের হামলা,আহত ৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এক দল অস্ত্রধারী ডাকাত দল হামলা করেছে।

এ হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

আনোয়ারুল আজিম বলেন, রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মী আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী ও ব্রজেন মন্ডলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে।

নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক মোল্লা আবু সাইদ সাংবাদিকদের জানান, ডাকাতদের হামলায় আমাদের কামাল পাশা নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে । সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের সামনে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com