1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হইয়াছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

রাজশাহীতে জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হইয়াছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ- রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের অনুকূলে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com